হাজীগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন উপজেলার বড়কুল ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলামসহ ৬ কর্মী ও বিএনপির ৩ নেতাকর্মী।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দু'জন ওয়ারেন্টভুক্ত আসামি। বাকিরা বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামি।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]