একক প্রার্থীর কথা বলা হলেও সিলেটে বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দু’দলের প্রার্থীরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন।
খোদ কেন্দ্র থেকে একক প্রার্থীর কথা বলা হলেও তা উপেক্ষা করে নির্বাচনী জোয়ারে ভেসেছেন অনেক প্রার্থীই। তাদের মতে, উপজেলা পরিষদ নির্বাচন দলীয় নয়। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় শাসক দলের প্রার্থীরা এই ‘স্বর্ণযুগে’ দল থেকে বহিষ্কার হতে চান না।
এই তুলনায় বিএনপির প্রার্থীরা দলীয় শাস্তির বেলায় অনেকটা উদাসীন। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন না করলেও প্রার্থীরা এবার বেশ সরব নির্বাচন নিয়ে। প্রতিযোগিতায় নেমেছেন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আগাম নির্বাচনী পরিচালনা কমিটি গঠনে।
দলের একাধিক প্রার্থী থাকায় এসব কমিটি করতে গিয়ে দলীয় কোন্দল সৃষ্টি হচ্ছে। শুক্রবার পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ২ বিএনপি ২ জাতীয় পার্টির ১ জন। জৈন্তা উপজেলায় ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ৩, বিএনপি ২ এবং জামায়াত ও জাতীয় পার্টি ১ জন করে। জকিগঞ্জ উপজেলায় ১৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ৪, বিএনপি ৫, জামায়াত ১, জাতীয় পার্টি ২ এবং খেলাফত মজলিস সমর্থক ১ জন। গোলাপগঞ্জে ৯ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ৩, বিএনপি ৪, জাপা ১ এবং জামায়াত সমর্থক ১ জন। সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থক ৫, বিএনপি ৩ এবং জামায়াত ১ জন।
দোয়ারায় ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামায়াত সমর্থক ১, আওয়ামী লীগ ৩, বিএনপি ৩, খেলাফত মজলিস ১ এবং তরিকত ফেডারেশন ১ জন। দক্ষিণ সুনামগঞ্জে ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি ৩, আওয়ামী লীগ ৩ এবং স্বতন্ত্র ১ জন। এছাড়া হবিগঞ্জে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ৩, বিএনপি ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন মাঠে ছিলেন। সর্বদলীয় অংশগ্রহণ, গত নির্বাচনে ভোট না দিতে পারা নতুন ভোটারদের উৎসাহ উদ্দীপনা মাঠ পর্যায়ে এই নির্বাচনে নতুনমাত্রা এনে দিয়েছে।
সব মিলিয়ে এবারের উপজেলা নির্বাচন বেশ জমবে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। ভোটাররা চাচ্ছেন সৎ ও যোগ্যতা সম্পন্ন এমন একজনকে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে, যাকে নির্বাচিত করলে জনগণের আশা আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ
শ্রেণীহীন
সিলেটে বিদ্রোহীদের নিয়ে বিপাকে প্রধান দুইদল
একক প্রার্থীর কথা বলা হলেও সিলেটে বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দু’দলের প্রার্থীরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন।





