সাভারে অস্ত্রসহ যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে যুবলীগ নেতা সোহেল পারভেজ কয়েকজন সহযোগীকে নিয়ে ডিইপিজেডের ভেতরে প্রবেশ করেন। এসময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
সাভারে অস্ত্রসহ যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে।





