বিএসএফের গুলিতে পারভেজ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পারভেজ অগ্রভুলোট গ্রামের সুজন মাস্টারের ছেলে।
এলাকাবাসী জানান, রোববার সকালে পারভেজসহ একদল রাখাল ভারত থেকে গরু নিয়ে ইসামতি নদী পার হয়ে দেশে ফিরছিলেন। এ সময় ভারতের ঝাউডাঙ্গা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুঁড়লে পারভেজ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধাবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি আনার পথে নিহত হয়। বর্তমানে তার লাশ বাড়িতে আছে।
২৬ বিজিবি অধিনায়ক মতিউর রহমান ও ২৩ বিজিবির গোগা ক্যাম্পের ইনচার্জ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ হত্যা ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তারা।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]