কুমিল্লার চৌদ্দগ্রামে আইয়ুব আলী (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে।জামায়াত-শিবিরের ঘরোয়া বৈঠকে পুলিশের ধাওয়ায় পালানোর সময় স্ট্রোক করে মারা যান।
সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ধনিজকরা আল ফারাবী স্কুলে একটি ঘরোয়া বৈঠকে বসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। দৌড়ে পালানোর সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে। পরে স্থানীয়রা মুন্সিরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তাদের শান্তিপূর্ণ বৈঠকে হঠাৎ পুলিশ হানা দেয়। নেতা-কর্মীরা পালিয়ে যাওয়ার সময় জামায়াত কর্মী আইয়ুব আলী স্ট্রোক করে ঘটনাস্থলে নিহত হন বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহ মো. মিজানুর রহমান।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই ) ইব্রাহীম জামায়াতের বৈঠকে হানার বিষয়টি অস্বীকার করে টাইম নিউজকে বলেন, পুলিশের একটি টহল গাড়ি স্কুলের সামনে মানুষের আনাগোনা দেখে সেখানে থামলে অবস্থানরতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাগজপত্রবিহীন ৪টি মোটর সাইকেলসহ শিবলু নামে এক কিশোরকে আটক করা হয়। তবে জামায়াত কর্মী নিহতের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
[b]কুমিল্লা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
পুলিশের ধাওয়ায় জামায়াত কর্মী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে আইয়ুব আলী (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে।জামায়াত-শিবিরের ঘরোয়া বৈঠকে পুলিশের ধাওয়ায় পালানোর সময় স্ট্রোক করে মারা যান। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা এলাকায় এ ঘটনা ঘটে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
















