পঞ্চগড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে পর্যটন মোটেলসহ আধুনিক পর্যটন কেন্দ্রের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার পঞ্চগড় পৌরসভা হলরুমে পঞ্চগড়ে পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে এক কর্মশালায় এ কথা জানানো হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পঞ্চগড় পৌরসভা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
পৌরসভা মেয়র মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (পরিকল্পনা) খালিদ বিন মজিদ, উপ ব্যবস্থাপক (পরিকল্পনা) জিয়াউল হক হাওলাদার ও নির্বাহী কর্মকর্তা শিপ্রা দে এবং দিনাজপুর পর্যটন মোটেলের ব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, পর্যটনের সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক পর্যটন মোটেল নির্মাণ করা হবে। এজন্য পঞ্চগড় শহরের প্রবেশ দ্বারে করতোয়া নদীর পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় গণমাধ্যমকর্মী, পৌরসভার বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই