চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উপজেলাতে অভিযান চালিয়ে ৫৩ জামাত-শিবির ও বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বয়ে যৌথবাহিনী।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নাশকতার অভিযোগে ২১ এবং ওয়ারেন্টভুক্ত ১৩ জনসহ ৩৪ জন।
সদর উপজেলায় নাশকতার অভিযোগে ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ ১১ জন, ভোলাহাটে ৪ জন, নাচোলে ২ জন এবং গোমস্তাপুরে ২ জনকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের স্ব স্ব থানা হাজতে রাখা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
যৌথবাহিনীর অভিযানে বিএনপি-জামায়াতের ৫৩ নেতাকর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উপজেলাতে অভিযান চালিয়ে ৫৩ জামাত-শিবির ও বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বয়ে যৌথবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়





