ময়মনসিংহ শহরতলীর খাগডহর ইউনিয়নে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার খবর পাওয়া গেছে।  নিহত যুবকের নাম আব্দুল জলিল (৩২) বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীচকল্পা নামক এলাকার বাসিন্দা আব্দুল জলিল (৩২)  রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হন।
কাওসার নামের এক যুবক জলিলকে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় জলিল।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান,  ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে জলিলকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’
তিনি জানান, অভিযুক্ত কাওসার একজন মাদকাসক্ত। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]