দিনাজপুরে লাভজনক ফসল তরমুজ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজের বাম্পার ফলনও হয়েছে। ক্ষেতের তরমুজ ক্ষেতেই বিক্রি হওয়ায় চাষীরা বেশ লাভবান হয়েছে তরমুজ চাষে। আর এতে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
কম খরচ ও অধিক লাভ হওয়ায় তরমুজ চাষে ঝুঁকছে দিনাজপুরের বিরামপুর,ঘোড়াঘাটসহ দিনাজপুর এর ১৩ উপজেলার চাষীরা।
উপজেলার বিস্তৃর্ণ এলাকার মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে তরমুজের ক্ষেত। সারি সারি তরমুজের সমারোহ দেখে থমকে দাঁড়াচ্ছেন পথিক। তরমুজ চাষ করে বেশ লাভবান এ উপজেলার কৃষকরা।
ঘোড়াঘাট উপজেলাতেই এবার এক’শ ১৭ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উচু,পতিত ও পরিত্যক্ত জমিতেও এবার চাষ করেছে তরমুজের। প্রতি হেক্টর জমিতে জাত ভেদে ৩০ থেকে ৫০ মেঃ টন করে তরমুজের ফলন পেয়েছে কৃষক। পুষ্টি গুনে ভরপুর সু-স্বাদু তরমুজ এ অঞ্চলের কৃষকদের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। ক্ষেতের তরমুজ ক্ষেতেই বিক্রি হচ্ছে।
স্থানীয় চাহিদা মিটিয়ে এ উপজেলার তরমুজ রাজধানী ঢাকা,চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে। পাইকাররা এসে তা কিনে নিয়ে যাচ্ছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানিয়েছেন,এ উপজেলার মাটি ও আবহাওয়া তরমুজচাষে উপযোগী হওয়ায় তরমুজ চাষে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে তরমুজ চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]





