গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গত শুক্রবার রাতে  মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
মৃত্যু কয়েদির নাম আ. রহিম খান(৭০), পিতা মৃত আ. আজিজ খান। বাড়ি কিশোরগঞ্জ সদর থানার অষ্টবাগ গ্রামে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন।
কারা সূত্র জানায়, শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় কয়েদিকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়দেবপুর থানার এসআই কামরুন্নাহার জানান, এ ব্যাপারে সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
[b]গাজীপুর, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]