ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা জানান। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে সরকারি অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয় এই বৈঠকে।
কূটনীতিকরা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংলাপের তাগিদ দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘তারা এ ব্যাপারটি স্পষ্ট করেননি।’
মন্ত্রী বলেন,কূটনীতিকরা সহিংসতা থেকে সংযত থাকার জন্য বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন।
এর আগে বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা,ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা,বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন,সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন যেসব দলের অংশগ্রহণে হয়নি,সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। তাছাড়া এ নির্বাচন সম্পর্কে আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা নিয়ে যে বিতর্ক রয়েছে,সেটিও সরকারের জানা আছে।
তিনি আরও বলেন,আমরা আমাদের মতামত জানিয়েছি। বলেছি,বর্তমান সংকট নিরসনে দু’পক্ষকেই দ্রুত সংলাপের উদ্যোগ নিতে হবে।
শ্রেণীহীন
সংলাপের তাগিদ কূটনীতিকদের
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী





