দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতাল চলাকালে নগরীর কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। এসময় অন্তত ৮/১০টি যানবাহন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নগরীর খরাদিপাড়া, পাঠানটুলা ও খাসদবির এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। সকাল পৌনে ৯টার দিকে খাসদবির এলাকায় ঝটিকা মিছিল করে সড়ক অবরোধের করে একটি ট্রাকসহ তিনটি ইজিবাইক ভাঙচুর করা হয়।
সকাল ৭টার দিকে পাঠানটুলা এলাকায় ঝটিকা মিছিল সহকারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে পিকেটাররা। এসময় ৪/৫টি সিএনজি অটোরিক্সশা ভাঙচুর করা হয়। এসব ঘটনা ছাড়া এখন পর্যন্ত নগরীর কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ-র্যা বের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। নগরীতে যানবাহন চলাচল করছে।এখন পর্যন্ত নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]