নির্বাচনী সহিংসতার অভিযোগে দিনাজপুর জেলার ১১টি উপজেলায় ১২৪টি মামলায় আঠারো দলের ২৫ হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
জেলার ৫টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নি-সংযোগ, ভোটদানে বাধা, নির্বাচনের পক্ষের লোকজনদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
এসব মামলায় ৫৬০ জনের নাম উল্লেখ করে ২৫ হাজার অজ্ঞাত আসামি  রেখে ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় এ মামলাগুলো করা হয়।
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকতারা বাদী হয়ে এ মামলাগুলো করেছেন।
মামলার আসামীদের  মধ্যে পুলিশ ও যৌথ বাহিনী ৩১৮ জনকে আটক করেছে। আটকৃত ৩১৮ জনের মধ্যে ২শ' জন ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছেন বলে পুলিশ জানায়।
পুলিশ কন্টোলরুম সূত্রে জানাগেছে, দিনাজপুর সদর উপজেলায় ১১টি মামলায় ৩৪০০ জন, হাকিমপুর উপজেলায় ৬টি মামলায় ১১৫০ জন, পার্বতীপুর উপজেলায় ১৮টি মামলায় আসামী ২৯০০ জন, বিরামপুর উপজেলায় ১৪টি মামলায় ২২৫০ জন,ফুলবাড়ী উপজেলায় ১২টি মামলায় ২৮০০ জন, চিরিরবন্দর উপজেলায় ১২টি মামলায় ২৬৫০ জন, কাহারোল উপজেলায় ১১টি মামলায় ২১৫০ জন, ঘোড়াঘাট উপজেলায় ১০টি মামলায় আসামী ২১৫০ জন, খানসামা উপজেলায় ৯টি মামলায় আসামী ১৫০০ জন, বীরগঞ্জ উপজেলায় ১২টি মামলায় ২৮০০ জন এবং নবাগঞ্জ উপজেলায় ৯টি মামলার আসামী ১৫০০ জন।
পুলিশ আরও জানায়, এসকল মামলায় আটক হয়েছে ৩১৮ জন যার মধ্যে আদালতে জামিনে মুক্তি পেয়েছে ২শ' জন। ১১৮ জন দিনাজপুর জেলা কারাগারে রয়েছে। অবশিষ্ট আসামীদের আটক করতে পুলিশের জোর চেষ্টা রয়েছে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।
উল্লেখ্য,১০ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে দিনাজপুর জেলার ১১টি উপজেলায় বিভিন্ন সহিংতার ঘটনায় এক আনছার সদস্যসহ ৭ জন নিহত হয়েছে।
[b]
এমআর দিনাজপুর ২২জানুয়ারি (টাইমনিউজ বিডি) //এফএ[/b]