[b]ঢাকা: [/b]ভিডিওবার্তায় দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানানোর অপরাধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেন মহীউদ্দীন খান আলমগীর।
শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
আলমগীর বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করে তিনি ভোটপ্রক্রিয়ায় বাধা দেয়ার অপরাধ করেছেন।
আগামীকাল রোববার অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি দেখতে কমিশন পরিদর্শনে যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। ৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহীউদ্দীন খান আলমগীর।
এসময় সাংবাদিকরা তাদের আগমন সম্পর্কে জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন,নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয় দেখার জন্য এসেছি।
আর কমিশনের নির্দেশনা অনুযায়ী,ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি,সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দেশব্যাপী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন,বিএনপি একটা নাৎসি বাহিনী। নির্বাচনের আগে প্রতিবারই সহিংসতা হয়। এবার একটু বেশি হচ্ছে।
তিনি আরো বলেন,দুষ্কৃতকারীদের উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষমতা বর্তমান সরকারের আছে। আর দু’একটি দল নির্বাচনে না এলে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলার কোনো সুযোগ নেই।
শ্রেণীহীন
ইসির দায়িত্ব তারেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
ঢাকা: ভিডিওবার্তায় দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানানোর অপরাধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেন মহীউদ্দীন খান আলমগীর।





