[b]নারায়ণগঞ্জ[/b]:নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়েছে দিয়েছে দুবৃত্তরা।
মঙ্গলবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।আগুনে ওই কার্যালয়ের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রল ভর্তি একটি বোতলও উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফতুল্লার কাশীপুর এলাকায় সম্রাট সিনেমা হলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাশে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের কার্যালয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত কার্যালয় লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।এতে কার্যালয়ে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে পেট্রল ভর্তি একটি বোতলও উদ্ধার করা হয়েছে।
এদিকে নাশকতার আশঙ্কায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে জামায়াতের এক কর্মীসহ বিএনপির আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার দুপুর ২টায় শহরের অন্যতম প্রাণকেন্দ্র ২নং রেল গেট এলাকায় পুলিশ বক্স ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।পরে রাত সাড়ে ১০টায় ১০-১২ জনের একটি দল পঞ্চবটিতে আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রলবোমা ছোড়ে।এতে ওই কার্যালয়ে আগুন ধরে যায়। কার্যালয়টি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
শেখ মনি স্মৃতি সংসদে আগুন,গ্রেফতার ৭
নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়েছে দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।আগুনে ওই কার্যালয়ের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রল ভর্তি একটি বোতলও উদ্ধার করে।
সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও প্রতিনিধি রাখার চিন্তাভাবনা চলছে : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংসদ প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা ও সংস্কারকাজের নির্দেশ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সমাধানে সংসদে ভূমিকা রাখার আশ্বাস বিরোধীদলীয় নেতার
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ডের নেতৃবৃন্দ।
সংসদের বিরোধীদলীয় নেতা বিভিন্ন সমস্যা সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার।
















