সপ্তাহব্যাপী রাজধানীতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। মঙ্গলবার রাত থেকে এই অভিযান পরিচালনার জন্য কমিশনারের লিখিত আদেশ ডিএমপির প্রত্যেকটি বিভাগ, থানায় পৌঁছেছে। একই সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশকেও এই অভিযান পরিচালনার জন্য আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন থানার ওসি এই আদেশের কপি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন। তারা বলেন, লিখিত এই আদেশ পাওয়ার পরপরই বিশেষ অভিযান শুরু হয়েছে।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন খান এই অভিযান পরিচালনার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র, মাদক উদ্ধারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন বিভাগের থানা গুলোতে ফ্যাক্স ও ডাকযোগে কমিশনারের এই আদেশ পাঠানো হয়। আদেশে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত জি আর মামলা, সি আর মামলা, অস্ত্র, মাদক উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো। আর এই বিশেষ অভিযানের ফলাফল সকালের মধ্যে সংশ্লিষ্ট থানা এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সন্ধ্যার দিকে আমরা এই আদেশ হাতে পাই। আদেশ পাওয়ার পরপরই ব্যবস্থা গ্রহনের জন্য আমি প্রত্যেকটি অফিসারেকে নির্দেশ দিয়েছি।
কাফরুল থানার ওসি আব্দুল কাউয়ুম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পাওয়ার পরপর থানা এলাকাতে অস্ত্র, মাদক উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজধানীতে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান
সপ্তাহব্যাপী রাজধানীতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। মঙ্গলবার রাত থেকে এই অভিযান পরিচালনার জন্য কমিশনারের লিখিত আদেশ ডিএমপির প্রত্যেকটি বিভাগ, থানায় পৌঁছেছে। একই সঙ্গে মহানগর গোয়েন্দা
বিপুল পরিমাণ মদ জব্দ গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
মামলা ৪৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মাদকসহ আটক ৮৪ পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় অভিযান
পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দেখা গেছে, যার কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই
বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
















