অধিকৃত পশ্চিমতীরের জেনিনে গুলি চালিয়ে বয়ষ্ক নারীসহ ৯জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এতে আরও অন্তত ১৬ জন আহত হয় বলে জনায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়।
বৃহস্পতিবার ভোরে কয়েক ডজন সাঁজোয়া যান, স্নাইপার এবং সাদা পোশাকের ইসরায়েলী সেনারা একটি ক্যাম্প ঘেরাও করে। এতে অল্প সময়েরে মধ্যেই ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংষর্ষ শুরু হয়।
নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে স্থানীয় প্রশাসন। ২৪ বছর বয়সি নিহত ওই যুবকের নাম সায়েব ইসাম। বাকিদের শনাক্তে কাজ চলছে বলে জানায় প্রশাসন।
এ ঘটনাকে ‘ভয়ঙ্কর শংকট’ বলে আখ্যায়ীত করেছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত ইসরায়েল পুলিশ অ্যাম্বুলেন্স আটকে রাখছে। এতে আহতদের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে বলে আলা জাজিরাকে জানান জেনিনের একটি বেসরকারি হাসপাতলের পরিচালক।
ইসরায়েলের সেনারা ওই হাসপাতালের শিশু বিভাগেও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। কথিত অভিযানের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবহিনী। তবে এ ব্যপারে বিস্তারিত কিছু এখনই জানায়নি তারা।
এইচএম





