দুর্নীতিতে ৫ দশমিক ৬৯ পয়েন্ট নিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছে বাংলাদেশ। জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশনের বিশ্বের ১২৯টি দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
অমুনাফামূলক এই ফাউন্ডেশন প্রতিবছর দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশনের ট্রান্সফরমেশন ইনডেক্স (বিটিআই) অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর তালিকায় ভারত আছে ২৬তম স্থানে (পয়েন্ট ৭ দশমিক ১৯), শ্রীলঙ্কা রয়েছে ৬৭তম স্থানে (পয়েন্ট ৫.৫৭),নেপাল ৯৯তম স্থানে (৪.৩৭) আর পাকিস্তান রয়েছে ১১২তম স্থানে (৩.৭০)। পাকিস্তানের প্রতিবেশি দেশ আফগানিস্তানের অবস্থান ১২২তম স্থানে।
এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৩ সালের প্রতিবেদনেও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে নীচে ছিল আফগানিস্তান। সেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল ১৭৭টি দেশকে নিয়ে। সেখানে বাংলাদেশ ছিল ১৩৬তম স্থানে।
ব্যার্টেলসমান ফাউন্ডেশনের দুর্নীতিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী,১২৯টি দেশের মধ্যে সিঙ্গাপুর আছে ২৪তম স্থানে, ইন্দোনেশিয়া (৩৫),ফিলিপাইন (৩৬),মালয়েশিয়া (৪৩) আর থাইল্যান্ডের (৬১) অবস্থানে। সূত্র: ডয়চে ভেল।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ