কুষ্টিয়ার মিরপুরে ট্রেন থেকে তেল চুরির সময় দু’জন আটক করেছে ডিবি পুলিশ। এসময় ৪’শ লিটার ডিজেল তেল ও ১৭টি ফাকা কন্টেনার উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সন্ধায় উপজেলা ভারোল মাঠের মধ্যে ট্রেন থেকে তেল চুরির সময় ৪’শ লিটার ডিজেলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার পোড়াদহ ইউনিয়নের ভারোল কামার পাড়া গ্রামের লালু (৩৫) ও ছাতিয়ান ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বারেক (৪৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এসময় উদ্ধার করা হয় ১৭টি ফাকা কন্টেনার। কুষ্টিয়া ডিবি পুলিশের এএসআই মাসুদ জানান, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াহদ স্টেসনের নিকটবর্তী ভারোল মাঠের মধ্যে থেকে তেল চুরির সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
[b]কুষ্টিয়া, কেকে, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]