ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনের আউটারের যাত্রাপুর এলাকায় রেল লাইন ভেঙে যাওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ রেল স্টেশন মাস্টার আব্দুল্লাহ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টা থেকে মেরামত চলছে। আশা করা হচ্ছে, দু’ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে।
তিনি জানান, রেলের যান্ত্রিক বিভাগের একটি টহল দল রেল লাইন পরীক্ষা করতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। এর পর থেকে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  
তিনি আরও জানান, এতে আশুগঞ্জ স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর স্টেশনে এবং নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূপ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়েছে।
[b]ঢাকা,২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ/এআর[/b]