মাগুরার শালিখায় যুব-ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাই বিমল শিকদারের গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সি ইসরাইল হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকালে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিমন্ত্রীর ভাইয়ের সমর্থকরা আ.লীগ সভাপতির বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শালিখা থানার অফিসার ইন চার্জ ( ওসি ) বিপ্লব কুমার নাথ জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামালা হলে ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মাগুরায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ, লুটপাট
মাগুরার শালিখায় যুব-ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাই বিমল শিকদারের গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সি ইসরাইল হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।