সাপ্তাহিক ছুটি শেষে ১০ম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকাল ৪ টা ১৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা শেষে স্পিকার সংসদের বৈঠক রোববার বিকাল ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
এরইমধ্যে ১০ম জাতীয়  সংসদের এ বাজেট অধিবেশনের ৩ কার্যদিবস শেষ হয়েছে। চতুর্থ  কার্যদিবসের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন।
এরপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলের রিপোর্ট উত্থাপন। এছাড়া ৫ জুন সংসদে উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনা রয়েছে।
১০ম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরের ঘোষিত বাজেট ২৯ জুন  পাশ হবে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]