সিলেটের বিশ্বনাথে টহল পুলিশের গাড়ি খাদে পড়ে এসআই-কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন।
সোমবার ভোররাত আনুমানিক ভোর ৪ টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের চান্দশীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসআই সায়েদুর রহমান জানান, পুলিশের গাড়িটি রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তিনি জানান, ভাঙাচোরা রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিশ্বনাথ থানার এসআই সায়েদুর রহমান, কনস্টেবল দুলাল আহমদ, পাপুলু চন্দ্র ও কৃষ্ণ তাতী এবং গাড়িচালক সায়েক আহমদ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
সিলেটে পুলিশের গাড়ি দুর্ঘটনা: আহত ৪
সিলেটের বিশ্বনাথে টহল পুলিশের গাড়ি খাদে পড়ে এসআই-কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ভোর ৪ টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের চান্দশীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।





