জাতীয় সংসদের বাজেট অধিবেশন দুই দিন বিরতির পর আগামীকাল রোববার বিকেল ৪টায় আবারও বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। অধিবেশনে আগামীকাল প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন গত ৩ জুন শুরু হয়। এই অধিবেশনে গত ৫ জুন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আগামীকাল থেকে এই বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনায় অংশ নিবেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টানা ৪৫ ঘণ্টা আলোচনা শেষে ২৯ জুন সংসদে বাজেট পাস হবে।
এদিকে বাজেট আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রস্ততি শুরু করেছেন বিরোধী দল ও জাতীয় পার্টির সদস্যরা। ইতিমধ্যে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে এ বিষয়ে সংসদে আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় সংসদ সদস্যদের সহায়তা করার জন্য সংসদ ভবনের তৃতীয় তলায় বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক খোলা হয়েছে। সরকার ও বিরোধী দলের উপস্থিতিতে বাজেট নিয়ে সংসদে অতীতের যে কোন সময়ের থেকে ভালো আলোচনা হবে বলে অধিবেশনের শুরুতে স্পিকার আশা প্রকাশ করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রোববার প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা
জাতীয় সংসদের বাজেট অধিবেশন দুই দিন বিরতির পর আগামীকাল রোববার বিকেল ৪টায় আবারও বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। অধিবেশনে আগামীকাল প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।





