রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহবান জানান।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে যথাযথ গুরুত্বের সাথে 'নিরাপদ মাতৃত্ব দিবস' পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানান। একইসাথে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, সুস্থ মা ও সুস্থ শিশু জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ বাস্তবতা অনুধাবন করে সরকার ১৯৯৭ সালে প্রথমবারের মতো 'নিরাপদ মাতৃত্ব দিবস' পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা সাফল্যজনকভাবে বাস্তবায়ন করছে। এর ফলশ্রুতিতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এ সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, এ জন্য বাংলাদেশ জাতিসংঘ এমডিজি পুরস্কার লাভ করেছে, যা জাতির জন্য এক বিরল সম্মান। তিনি আশা করেন সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্রত্যেক পরিবার প্রসূতি মায়ের যথাযথ যত্ন নেবে এবং মাতৃমৃত্যু রোধে কার্যকর অবদান রাখবেন।
তিনি দিবসের এ বছরের প্রতিপাদ্য 'আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি' যথার্থ হয়েছে উল্লেখ করে বলেন, 'আশা করি প্রতিপাদ্য বাস্তবায়নে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।'
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখার আহবান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহবান জানান। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে যথাযথ গুরুত্বের সাথে 'নিরাপদ মাতৃত্ব দিবস'





