কুষ্টিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মজিবর হক (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় দুই মহিলাকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে মজিবর ও তার ভাই নয়ন একই গ্রামের ইন্তারের আমবাগানে যায়। এতে বাগানের মালিক ইন্তা ও তার লোকজন মনে করে তারা আম পাড়তে এসেছে। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ইন্তা হাশুয়া দিয়ে মজিবরকে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মজিবরের ভাই নয়ন তাকে রক্ষা করতে আসলে প্রতিপক্ষের আঘাতে সে মারাত্নক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ টুকি খাতুন ও টগর নেসা নামের দুই মহিলাকে আটক করেছে।
[b]ঢাকা,কেকে, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে যুবক খুন
কুষ্টিয়ায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মজিবর হক (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুই মহিলাকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে





