সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে এসব ঘটনা স্বাধীনভাবে তদন্ত করে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে তাদের হেফাজতে নেয়া প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জনসমক্ষে নির্দেশ দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার সংগঠনটির এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে আহ্বান জানান।
অ্যাডামস বলেন,বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সংকটদের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে সন্দেহভাজনদের হত্যার ঘটনা ঘটছে। ক্ষমতাসীন আ.লীগ বিরোধী দলে থাকাকালীন একে ক্রসফায়ারে হত্যা বলে এর বিরুদ্ধে সোচ্চার ছিল। কিন্তু বর্তমানে ক্ষমতায় থেকে তারা এ বিষয়ে কথা বলছে না। এই হত্যার নিন্দা জানিয়ে এখন প্রধানমন্ত্রীর উচিত,পাবলিক বিবৃতি দেয়া এবং নিরাপত্তা বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা।
বিবৃতিতে আরো বলা হয়,পুলিশ,র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিরোধী সমর্থকদের গ্রেফতার অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধেই গত ০৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
নিরাপত্তা বাহিনী বলছে,গ্রেফতারের পর যে হত্যার ঘটনা ঘটছে সেগুলো ক্রসফায়ারের ঘটনা। যা হিউম্যান রাইটস ওয়াচ আগেই নিরাপত্তা বাহিনীগুলোর একটি প্রচলিত পুরনো ধ্যান ধারণা বলে নথি দেখিয়েছে। কিন্তু বাস্তবে এসব আটক ব্যক্তিদের পক্ষে তা হত্যা বলেই গণ্য হবে।[b]
ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিইজবিডি)// জেআই[/b]