[b]ফেনী: [/b]সোনাগাজীতে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে যুবদলের কর্মী নিহত হয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উত্তর পরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে এ ঘটনা ঘটে। নিহত জামশেদ আলম (২৫) যুবদল কর্মী।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাসচন্দ্র পাল যুবদলকর্মীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোরে ১৮ দলের সমর্থকেরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় একই আসনের অপর আরেকটি কেন্দ্র উত্তর-পশ্চিম চরদরবেশ প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
ফেনী-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। পুনব প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত মাত্র নয়টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আবু তৈয়ব।
শ্রেণীহীন
ফেনী সোনাগাজীতে ব্যালট ছিনতাইয়ে যুবদলের কর্মী নিহত
ফেনী: সোনাগাজীতে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে যুবদলের কর্মী নিহত হয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন দুজন।





