[b]নীলফামারী:[/b] নীলফামারীর ডোমারে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ি গ্রামের আমিনুর রহমান আমিনের ছেলে রুবেল (১৫),শহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম ওরফে মুক্ত (২১) এবং শাহাজাহান আলীর ছেলে নাঈম ইমতিয়াজ ওরফে শুভ (১৫)।
ডোমার থানার উপ-পরিদর্শক শাহিনুল ইসলাম সিদ্দিকী জানান,৪ জানুয়ারি জোড়াবাড়ি ইউনিয়নের নাউয়াটারি এবং দাড়ারপুল নামক স্থান থেকে নবম শ্রেণীর ছাত্র সুমন বাবু এবং মমিনুজ্জামান শান্তর লাশ উদ্ধার করে পুলিশ।