[b]সিলেট:[/b] নগরীতে স্থানীয় জামায়াতের সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পনিটুলা এলাকার একটি বাসা থেকে তাদের  গ্রেফতার করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পনিটুলার একটি বাসায় ১৫-২০ জন নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো।
এমন খবরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় প্রায় ১২ টি মামলা রয়েছে।