আওয়ামী লীগ সমর্থিত মহাজোট সরকারের সাবেক ছয় মন্ত্রী ও সংসদ সদস্যর সম্পদ অনুসন্ধান করবে দুদক।
বুধবার দুপুরে সেগুন বাগিচায় কমিশনের নিয়মিত বৈঠকে এ ব্যাপারে চারজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
যে সব মন্ত্রীদের সম্পদের তথ্য অনুসন্ধান করবে দুদক তারা হলেন, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক স্বাহ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।
যে সব সাবেক সংসদ সদস্যর সম্পদের হিসাব নেওয়া হবে আব্দুর রহমান বদি, এনামুল হক, সংসদ সদস্য আসলামুল হক।
[b]ঢাকা,জানুয়ারি(টাইসনিউজবিডি)// জেআই[/b]