সিলেটের ওসমানীনগর থানার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জবেদ আলীর (৫০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টায় ওসমানীনগরের মাদারবাজার মাধবপুর এলাকায় শ্বশুর বাড়ি থেক তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন জাবেদ আলী। তিনি ওসমানীনগর থানার ব্রাহ্মণশাসন এলাকার প্রয়াত তহির উল্লাহর ছেলে। সপরিবারে শশুরবাড়িতে থাকতেন।
ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান,শ্বশুর বাড়িতে নিজ শয়নকক্ষে হাত-পা বাঁধা অবস্থায় জবেদ আলীর লাশ পড়েছিল।
ওই বাড়িতে তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার স্ত্রী ও মেয়ে এক আত্বিয়ের বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়িতে তিনি একা ছিলেন।
রাতের কোনো এক সময় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]