চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টায় উপজেলার ঘোড়ামারা ব্রীজের পাশে এড. শওকত আলীর আমবাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে আমবাগানের পাশ দিয়ে কৃষকরা মাঠে যাচ্ছিল। এ সময় তারা বাগানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ যুবককে খুন করা হতে পারে। তিনি আরও জানান, অন্য কোন স্থানে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার গায়ের রং শ্যামলা, গায়ে পেষ্ট কালারের শার্ট ও পরণে জিন্সের প্যান্ট ছিল।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]