[b]ঢাকা:[/b] বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গণআন্দোলনের অংশ হিসেবে লাগাতার অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবার জন্য ১৮ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে উদাত্ত আহবান জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পাতানো, প্রহসনমূলক ও দেশ-বিদেশে সবার কাছে অগ্রহণযোগ্য দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা এবং দেশব্যাপী যৌথবাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিপীড়ণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রহসনের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধীদল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেন, ৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বত:স্ফুর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে।
বিএনপির এই নেতা আরো বলেন,যৌথবাহিনী দিয়ে গতকাল মঙ্গলবার সারাদেশে বিরোধী দলের প্রায় তিন শতাধিত নেতা-কর্মীকে গ্রেফতার এবং যৌথবাহিনী ও তাদের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। নিজেদের লোকদের দিয়ে স্কুলঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পোড়ানো হয়েছে। আর এর দায় চাপানো হচ্ছে বিরোধীদলের ওপর।
মির্জা আলমগীর বলেন, সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল তীব্র গণআন্দোলনকে কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করা যাবেনা। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, “সকল ধর্ম, বর্ণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা মোকাবেলায় ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে সদা সতর্ক থাকার এবং তাদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানাচ্ছি।” পাশাপাশি এই সমস্ত অপ্রীতিকর ও অমানবিক ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান ফখরুলের
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গণআন্দোলনের অংশ হিসেবে লাগাতার অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবার জন্য ১৮ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে উদাত্ত আহবান জানিয়েছেন
বেগম জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত
চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আগামীকাল বৃহস্পতিবার দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। আজ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
বাকৃবির ১০ তলায় বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
আবাসন সংকট নিরসনে নির্মিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া হল চালুর এক বছর পেরিয়ে গেলেও এখনো লিফট চালু হয়নি। ৩৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন ১০ তলা ভবনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ক্লাসের ফাঁকে হলে যাওয়া, খাবার খাওয়া এবং অসুস্থ শিক্ষার্থীদের নিচে নামানো নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ জমে উঠেছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
ক্ষমতার দাপট আছে প্রজ্ঞাবান রাজনীতিকের অভাব: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই, কিন্তু নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান মানুষের বড় অভাব।
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদীতে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।
















