মঙ্গলবার ৬ উপজেলায় হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয় জোট। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের অভিযোগে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
সোমবার পৃথক পৃথক জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা হরতালের ঘোষণা দেন।
এর মধ্যে চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গায় আধা বেলা, সাতক্ষীরার তালা, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে সরকারি সন্ত্রাসী বাহিনীর কেন্দ্র দখল,জাল ভোট প্রদান,পোলিং এজেন্টদের ওপর হামলা,ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। এসব অপকর্মের প্রতিবাদে তারা হরতাল পালন করবেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ // জেআই[/b]