টাঙ্গাইলের ঘাটাইলে শীতকালীন মহড়া চলাকালে যে ৫ সেনা এবং বিজিবি সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেয়া হবে। যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিতসার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়া হবে।
আজ বুধবার বিকালে নিহত ও আহত সেনা ও বিজিবি সদস্যদের হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসার পর গণমাধ্যমে এই সহায়তার কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
দুর্ঘটনার খবর শোনার পরপরই বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ দুর্ঘটনাস্থলে যান। তিনি জানান,সেখানে বিজিবির বার্ষিক গোলাবর্ষণের প্রশিক্ষণ চলছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবির আহত দুই সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি দুর্ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নিহত ২ সেনা সদস্য হলেন মঞ্জু ও পারভেজ। আর বিজিবির ৩ নিহত সদস্য হলেন সুফিয়ান,একরামুল ও মোহাম্মদ আলী। আহতদের মধ্যে ৭ জনের আবস্থা খারাপ এবং তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক। এছাড়া অন্যদের অবস্থা বেশি খারাপ নয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ঘাটাইল সেনানিবাসের আওতাধীন মাইধারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]
শ্রেণীহীন
'নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে'