টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া সকল প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আরিফুর রহমান (টিয়া পাখি)।
তারা অভিযোগ করেন, সন্ধানপুর, রসুলপুর ও লোকেরপাড়া ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে রবিবার রাতেই ব্যালট বক্স ভর্তি করে রাখা হয়েছে। সকালে যখন বিএনপি সমর্থিত প্রার্থী, বিএনপির প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে গিয়ে দেখে ভোট দেওয়া হয়ে গেছে। পরে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সোমবার সকাল ৯টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী ভিপি শহীদ (টিউবওয়েল), বিএনপি সমর্থিত যুবদল নেতা সিদ্দিকুর রহমান ( চশমা), স্বতন্ত্র বাবলু (উড়োজাহাজ) ও জাতীয় পার্টি সমর্থিত আরিফুর রহমান খান আইয়ুব আলী (তালা)।
[b]টাঙ্গাইল, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
রাতেই ব্যালট বক্স ভর্তি; ঘাটাইলে নির্বাচন বর্জন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া সকল প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আরিফুর রহমা





