চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটি করা হয়েছে।
আসলাম চৌধুরীকে সভাপতি ও কাজী আব্দুল্লাহ আল হাসানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
শনিবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটির অনুমোদন দেন।
এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উত্তর জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
খালেদা জিয়া বলেন, চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম থেকে ‘অবৈধ’ সরকারের বিদায়ের আন্দোলন শুরু হবে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]