[b]ঢাকা:[/b] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ‘ক’-ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটসমূহে সংরক্ষিত নির্ধারিত আসনে ‘মুক্তিযোদ্ধা কোটায়’ ভর্তিচ্ছু আবেদনকারীদের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০ টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে।
‘মুক্তিযোদ্ধা কোটায়’ ভর্তিচ্ছু আবেদনকারীদের প্রাথমিকভাবে বিভাগ বণ্টনের বিষয় বিবেচনার জন্য ১০ হাজার মেধাক্রম পর্যন্ত রাখা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশীট এবং সাবজেক্ট চয়েজ ফরম-যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট (ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর বিভাগ বা বিষয়ের পছন্দক্রম ফরম) করা হয়েছে তার ডাউনলোডকৃত কপি অবশ্যই সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।