পহেলা বৈশাখ বিশ্বজনিন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যর ধারাবাহিকতা। বৈশাখকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। আর এই আনন্দের মুহূর্তে তাই সবাইকে নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।  
নতুন বছর আসার ঠিক দুদিন আগে শুক্রবার মার্কিন বারাক ওবামার পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাঙালিকে নতুন বছররের উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মার্কিনিরাও বাঙালিদের এই উৎসবে শামিল হবে। বাঙালিরা ঐতিহ্যে থেকে সংস্কৃতি, গান থেকে কবিতা-সব কিছুতেই সমৃদ্ধ। আপনারা যখন পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষ কাটাবেন, তখন যুক্তরাষ্ট্রকে আপনাদের সঙ্গে রাখবেন। শুভ নববর্ষ।’
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]