[b]লক্ষীপুর: [/b]রামগঞ্জে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মো. রুবেল নামে জামায়াত এক কর্মীর মৃত্যু হয়েছে।
রোবাবার দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ উপজেলার মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোট কেন্ত্রের দিকে যেতে ধরলে আওয়ামীলীগ সমর্থিত লোকজন রুবেলকে ধাওয়া করে। পরেন ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ রুবেলকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত যুবক রুবেলকে জামায়াত তাদের কর্মী বলে দাবি করছে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ ও সংঘাতময় এক পরিস্থিতির মধ্যেই রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে দেশের ৩০০ নির্বাচনী আসনের মধ্যে ১৪৭টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুপুর সোয়া ১টা পর্যন্ত নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।