খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টায় দিঘীনালার বাবুছড়া ইউনিয়নের মধ্য কারবারী পাড়ায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
নিহত সুদৃষ্টি চাকমা (৩৭) ইউপিডিএফ সদস্য। এই ঘটনায় হৃদি চাকমা (৩৩) অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। সুদৃষ্টি বাবুছড়ি মইগ্গা কারবারী পাড়ার নিতাই চাকমার ছেলে।
দীঘিনালা থানার ওসি শাহাদাৎ হোসেট টিটু স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে সুদৃষ্টি ও হৃদি চাকমা মধ্য কারবারী পাড়ার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় ৪জন অস্ত্রধারী সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুদৃষ্টি চাকমা মারা যান ও হৃদি গুলিবিদ্ধ হন।
খুব কাছ থেকে তাদেরকে গুলি করা হয়েছে বলে জানান তিনি।
[b]খাগড়াছড়ি, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]