সিলেটে গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে করে হত্যা করেছে পাষাণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের জালালউদ্দিন তার স্ত্রী রাশেদা বেগমকে (২৩) জবাই করে হত্যা করে। এ ঘটনায় গ্রামবাসী ঘাতক স্বামী জামালকে আটক করেছে। নিহত রাশিদা ৩ সন্তানের জননী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার এসআই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]