[b]ঢাকা:[/b] জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়।
শুক্রবার জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে দু' ঘন্টার অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
উপস্থিত নেতারা জানান,তাদের দাবি স্বপক্ষে গণসাক্ষর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গণস্বাক্ষর শেষে আগামী ৩০ জানুয়ারি গণস্বাক্ষরের এই কপি প্রধানমন্ত্রী,স্পিকার,বিএনপি চেয়ারপারসন ও নির্বাচন কমিশনের কাছে দেয়া হবে।
৫ জানুয়ারি নির্বাচনের পরে সারা দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।