[b]চট্টগ্রাম:[/b] সাতকানিয়া,লোহাগাড়া ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান জানান,উপজেলার পুঠিবিলা এলাকা থেকে জামায়াত ও শিবিরের ৩ জন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান জানান,সীতাকুণ্ড পৌর এলাকা থেকে ২ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামি।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান,উপজেলার কেরাণীহাট এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলার ২ আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।