তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা।
আজ  বুধবার সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেকীপুল বাজার এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধের কারণে রাস্তার দুই পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচ কর্মকর্তা মোতাহার হোসেন টাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ বন্ধ রাখায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। তাই পানির দাবিতে তারা এ কর্মসূচি দিয়েছেন।
[b]দিনাজপুর,৫মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]