বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান লাশটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট সড়কের দক্ষিণে বেলগাড়ি এলাকার নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ভেতর থেকে কিশোরের লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া কিশোরের পরিচয়ও নিশ্চিত করতে পারেন পুলিশ।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
বগুড়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার





