চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া ও গঙ্গাসাগর স্টেশনের মাঝামাঝি স্থানে কন্টেইনারবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থা।
রোববার আনুমানিক সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন গঙ্গাসাগর স্টেশন পার হওয়ার পর সন্ধ্যায় লাইনচ্যুত হয়। কন্টেইনারবাহী ট্রেনটির মাঝামাঝি একটি বগির ২টি চাকা খুলে গেছে। মেইন  লাইনে এ দুর্ঘটনা ঘটায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি গঙ্গাসাগর স্টেশন পার হয়ে যাওয়ার পর রেলগেইট এলাকায় একটি বগির ২টি চাকা লাইনচ্যূত হয়ে পড়ে। এ অবস্থায়ই ট্রেনটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ট্রেনের পরিচালকের কামরাসহ চারটি বগি রেল সেতুর উপর আটকে আছে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]