নিখোঁজ হওয়ার তিনদিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ছাত্রের নাম-শাওন সিকদার (১৫)।
সোমবার সকাল ৬টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার সরদারবাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে। শাওন চরবাড়িয়া এলাকার মো. দুলাল সিকদারের ছেলে।
ওই এলাকার বাসিন্দা আয়ুউব হোসেন জানান, শাওন রাজধানীর উত্তর বাড্ডা হাই স্কুলে নবম শ্রেণীতে পড়তো। চাচাতো ভাইয়ের বিয়ের জন্য গ্রামের বাড়িতে আসে। শুক্রবার দুপুরে শাওনসহ আরও কয়েকজন কিশোর কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। সবাই ফিরে এলেও শাওন তীরে উঠতে পারেনি। এরপর থেকে স্থানীয়রা অনেক চেষ্টা করেও শাওনের লাশের কোন সন্ধান করতে পারেনি। সোমবার সকালে তার লাশ ভাসমান অবস্থায় কীর্তনখোলার তীরবর্তী সরদারবাড়ির কাছে পাওয়া যায়।
চরবাড়িয়া থানার ওসি মাহাবুবুর রহমান উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিনদিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ছাত্রের নাম-শাওন সিকদার (১৫)। সোমবার সকাল ৬টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার সরদারবাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে স্থানীয়রা মৃতদেহটি





