খাগড়াছড়িতে আদিবাসীদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ তরুণ-তরুণীদের অংশগ্রহণে শুরু হয়েছে।
শনিবার সকাল হতে না হতেই এ উৎসব শুরু হয়। সূর্য পরিপূর্ণ আলো ছড়ানোর আগেই যে নদীতে ফুল ভাসানোর উদ্দেশে ভোর থেকেই শুরু হয় অনুষ্ঠান।
মূলত: চেঙ্গী, ফেনী ও মাইনী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ি জনগোষ্ঠীর তিনদিনব্যাপী প্রাণের এ উৎসব। তিন সম্প্রদায়ের বাৎসরিক প্রধান উৎসবের নামের প্রথম অক্ষর নিয়ে ‘বৈসাবি নামের সৃষ্টি। বৈ-তে ত্রিপুরাদের বৈসু, সা-তে মারমাদের সাংগ্রাই আর বি-তে চাকমা সম্প্রদায়ের বিজুকে বোঝানো হয়ে থাকে।
পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় কিশোর-কিশোরী ও ছোট ছোট ছেলে-মেয়েদের ফুল তুলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদী-খালে ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হলাে এই উৎসব।
চাকমা সম্প্রদায় শনিবার ফুল বিঝু পালন করছে। রবিবার মূল বিঝু আর পহেলা বৈশাখ বা গজ্জাপয্যা পালন করবে। ঐদিন ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। ত্রিপুরা সম্প্রদায় হারিবৈসু, বিযুমা, বিচিকাতাল এবং মারমারা পেইংচোয়ে, আক্যে ও আদাদা। সোমবার মারমা সম্প্রদায় সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি উৎসব হবে। একই দিন জেলা প্রশাসনে উদ্যোগে হবে বর্ষবরণের র্যা লি।
ফুল বিজু, মূলবিজু ও বিচিকাতাল নামে নিজস্ব বৈশিষ্টতায় এ উৎসব আনন্দের আমেজ ছড়ায়। ত্রিপুরা ভাষায় এ উৎসবকে বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিজু বলা হয়। ত্রিপুরা, মারমা ও চাকমা এই তিন সম্প্রদায়ের উৎসবের নাম একত্র করে ‘বৈসাবি’ শব্দটির উৎপত্তি।
তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং, লুসাই, পাংখোয়া, ম্রো, খুমি, আসাম, চাক ও রাখাইনসহ ১৩ ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী তাদের ভাষা-সংস্কুতি ও অবস্থানকে বৈচিত্রময় করে করে তুলতে প্রতি বছর চৈত্রের শেষ দিন থেকে ‘বৈসাবি’ উৎসব পালন করে থাকে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
ফুল ভাসিয়ে 'বৈসাবি' উৎসব শুরু
খাগড়াছড়িতে আদিবাসীদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ তরুণ-তরুণীদের অংশগ্রহণে শুরু হয়েছে।শনিবার সকাল হতে না হতেই এ উৎসব শুরু হয়। সূর্য পরিপূর্ণ আলো ছড়ানোর আগেই যে নদীতে ফুল ভাসানোর উদ্দেশে ভোর থেকেই শুরু হয় অনুষ্ঠান।
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব আমাদের সব বিভাজন মিলিয়ে দেয় এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। এ কারণে যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন।
‘শিশুদের চোখে জুলাই’ উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন’
‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তেলাওয়াত, জুলাইয়ের গান এবং আবৃত্তির মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়।
৪১৬তম ঢাকা দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্টের ঐতিহাসিক ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন মহাতারকা- লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন তিনজনই।
জমকালো আয়োজনে শুরু হলো কান চলচ্চিত্র উৎসব
বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসব। আজ থেকে শুরু হচ্ছে উৎসবের ৭৯তম আসর। ফ্রান্সের মনোরম শহর কানস-এ বসছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্রপ্রেমীরা একত্রিত হবেন সিনেমার উদযাপনে।
















